1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাক্ষ্য দিতে যাওয়ার পথে জমিজমা সংক্রান্ত বিরোধে হামলা, আহত রুহুল আমিন বেপারী - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

সাক্ষ্য দিতে যাওয়ার পথে জমিজমা সংক্রান্ত বিরোধে হামলা, আহত রুহুল আমিন বেপারী

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৭ Time View

স্টাফ রিপোর্টার// বরিশালের বানারীপাড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত একটি মামলার সাক্ষ্য দিতে যাওয়ার পথে রুহুল আমিন বেপারীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সৈয়দ কাঠি ইউনিয়নের উত্তর সৈয়দ কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুমানিক সকাল ১১টার দিকে রুহুল আমিন বেপারী আদালত থেকে পিবিআই তদন্তে আসলে সাক্ষ্য প্রদানের উদ্দেশ্যে রওনা হলে পূর্বশত্রুতার জেরে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ফিরোজ বেপারী হৃদয়, মানিক বেপারীসহ আরও একাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। এতে রুহুল আমিন বেপারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হামলার পেছনে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ এবং আদালতে সাক্ষ্য প্রদান ঠেকাতেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন আহত রুহুল আমিন বেপারী ও তার পরিবার।

এ বিষয়ে বানারীপাড়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পক্ষ। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ