1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চরফ্যাশনে চালককে হত্যা করে গাড়ি ছিনতাই জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

চরফ্যাশনে চালককে হত্যা করে গাড়ি ছিনতাই জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৬৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক // অটো চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে শশীভূষন থানা অটো মালিক ও চালকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকালে শশীভূষন বাজার সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শশীভূষন থানা বি.এনপির সাধারন সম্পাদক মোস্তফা কামাল, যুবদল নেতা মাহে আলম,শশীভূষন থানা কৃষকদল সভাপতি কামাল উদ্দিন,শশীভূষন থানা চালক দল সভাপতি আবুবকর ছিদ্দিক বন্ধুকশী,সাধারন সম্পাদক ইসমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা সহ প্রমুখ।

 

বক্তারা বলেন, গত ৩০ ডিসেম্বর রাতে চরফ্যাশনের এওয়াজপুর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা অটো ড্রাইভার আবুবকর ছিদ্দিক(বলি) কে পাশ্ববর্তী উপজেলা লালমোহনের গজারিয়ায় আসা যাওয়ার জন্য রিজার্ভ ভাড়া করে নিয়ে একদল দুর্বৃত্ত পথিমধ্যে তাকে হত্যাকরে তার চালিত অটো বোরাকটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

আমরা এই নির্মম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।

 

মানববন্ধনে অটো বোরাক মালিক ও শ্রমিক সংগঠনের সকল সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ