1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত  - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৬১৪ Time View

রাসেল কবির:: সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে । ৮ ই জানুয়ারী ২০২৬ রোজ বৃহস্পতিবার সকাল ১০-৩০ মিনিটে কাজিরহাট থানা প্রেস ক্লাব অস্থায়ী ভবনে।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি এস এম শাহ আলম। দোয়া মোনাজাত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক

রাসেল কবির, সহ সাধারণ সম্পাদক সজীব কবির খান, সাংগঠনিক সাইফুল ইসলাম, সাংবাদিক আবু হানিফ, তামিম হোসেন সজিব, মহিলা সম্পাদিকা মোসাঃ মনি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। উক্ত দোয়া ও মোনাজাত করেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সাংবাদিক ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও তাফসীরুল কুরআন মাহফিলের বক্তা মোঃ আবু হানিফ।

এ সময় মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ তারেক রহমানের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ