1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৬৪২ Time View

অনলাইন ডেক্স // ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে দীর্ঘদিন ধরে রান্নাবান্না চলার অভিযোগ উঠেছে। প্রতিদিন যেখানে প্রসূতি নারীদের সিজারিয়ান অপারেশন করা হয়, সেখানে কিছু সিনিয়র স্টাফ নার্স গ্যাসের চুলায় রান্না করছেন এবং অপারেশন থিয়েটারের কক্ষ শয়নকক্ষ হিসেবেও ব্যবহার করছেন। এতে প্রসূতি মা ও নবজাতকরা মারাত্মক সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে রান্নার এমন ঘটনায় জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার পর বৃহস্পতিবার (৮ জানুয়ারি) হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। জানা গেছে, হাসপাতালের কয়েকজন নার্স অপারেশন থিয়েটারের কক্ষে গ্যাসের চুলায় পিঠা তৈরি করছিলেন এবং অন্যরাও সেখানে অবাধে যাতায়াত করছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এসব দৃশ্য প্রকাশ্যে আসে।

 

ভিডিওতে দেখা যায়, অপারেশন থিয়েটারের পাশের কক্ষে সিজারিয়ান অপারেশন চলাকালেও রোগীর স্বজন ও বহিরাগতদের অবাধ চলাচল রয়েছে। অভিযোগ রয়েছে, ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে প্রায় দুই বছর ধরে রান্নাবান্না চলছে। নিয়মিত সিজারিয়ান অপারেশন হলেও কিছু সিনিয়র স্টাফ নার্স থিয়েটারের কক্ষকে রান্নাঘর ও শয়নকক্ষ হিসেবে ব্যবহার করে আসছেন। এ ঘটনায় রোগীর স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

আইরিন আক্তার নামের এক সেবাগ্রহীতা বলেন, “যাদের আমাদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে সবচেয়ে বেশি সচেতন থাকার কথা, তাদের কাছেই আমরা অনিরাপদ। আমাদের মতো মধ্যবিত্তরা অসহায় হয়ে এসব অব্যবস্থাপনা দেখেও সরকারি হাসপাতালে সেবা নিতে বাধ্য হচ্ছি। কর্তৃপক্ষ কোনোভাবেই এই দায় এড়াতে পারে না।” বিষয়টি প্রকাশ্যে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক করা হয়েছে হাসপাতালের জ্যেষ্ঠ কনসালটেন্ট ও সহকারী পরিচালক ডা. জালাল উদ্দিনকে।

 

সদস্য হিসেবে রয়েছেন সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আদনান আহমদ এবং সদস্য সচিব হিসেবে আছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়। এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য সচিব ডা. শোয়েব ইমতিয়াজ নিলয় বলেন, “আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখব। হাসপাতালের অপারেশন থিয়েটারের মতো সংবেদনশীল জায়গায় রান্না কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্ত শেষে আমরা প্রতিবেদন জমা দেব।”

 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম বলেন, “অপারেশন থিয়েটার একটি অত্যন্ত সংরক্ষিত এলাকা। সেখানে রান্না করার বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ