1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বেশি লাভের আশায় পানির ট্যাংকে ৬ হাজার লিটার ডিজেল মজুত - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

বেশি লাভের আশায় পানির ট্যাংকে ৬ হাজার লিটার ডিজেল মজুত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩৬২ Time View

চট্টগ্রাম নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট চলছে। ফলে বেশি দামে বিক্রি করে অতিরিক্ত লাভের আশায় পানির ট্যাংকে প্রায় ছয় হাজার লিটার ডিজেল মজুত করেছিলেন এক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে ওই ব্যবসায়ীর গুদাম থেকে এসব জ্বালানি জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও নগর পুলিশের একটি দল।

 

আজ শুক্রবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর–সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা এসব ডিজেল জব্দ করা হয়। এ ছাড়া জব্দ করা হয়েছে লোডিং-আনলোডিং পাম্প। উদ্ধার ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ ও জেলা প্রশাসন সূত্র জানায়, জ্বালানি–সংকটকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ডিজেল মজুত করে আসছিলেন। গোপনে সংগ্রহ করা এসব জ্বালানি মজুত করেছিলেন পানির দুটি ট্যাংকে। খোলাবাজারে বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল তাঁর। তবে ওই ব্যবসায়ীর নাম জানা যায়নি।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধ ডিজেলের পাশাপাশি তেল স্থানান্তরের জন্য ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়। এ বিষয়ে মামলার জন্য থানায় বলা হয়েছে।

 

জানতে চাইলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা আহম্মেদ প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ