1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিজলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হিজলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩২৩ Time View

এস এম মনির হোসাইনঃ বরিশালের হিজলা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

 

সকাল ৭:৩০ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইলিয়াস শিকদার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর ক্রমান্বয়ে বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়।

 

এরপর উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন। সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাব হোসেন খোকন। উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল।এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে অংশ নেয়:বাংলাদেশ পুলিশ (থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে)। আনসার ও ভিডিপি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কচিকাঁচা শিক্ষার্থী ও স্কাউট দল। কুচকাওয়াজ শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখে দেশ গড়ার শপথ ব্যক্ত করেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ