1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। মেহেন্দিগঞ্জ থানায় নতুন ওসির পদায়ন মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজিব গ্রেপ্তার! মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬১ Time View

নিজস্ব প্রতিবেদক ।।  বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার স্টিমারঘাট এলাকায় ঘুরতে আসা এক প্রেমিক যুগলকে মারধর এবং তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম ইয়াছিন। তিনি মেহেন্দিগঞ্জ পৌরসভার ৭ নম্বর বদরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্যমতে, ইয়াছিন দীর্ঘদিন ধরে বখাটে ও দুষ্ট প্রকৃতির হিসেবে পরিচিত এবং এর আগেও তার বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২২ এপ্রিল) দুপুরে। ওই সময় প্রেমিক যুগল স্টিমারঘাটের বালুর স্তুপ এলাকায় ঘুরতে গেলে দূর থেকে তাদের লক্ষ্য করেন অভিযুক্ত ইয়াছিন। পরে তিনি কাছে গিয়ে বিভিন্ন প্রশ্ন করে তাদের হেনস্তা করেন। একপর্যায়ে দুজনকেই মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মারধরের পর প্রেমিকের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করা হয় এবং পুনরায় মারধরের হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে তরুণটি কিছুটা দূরে সরে গেলে অভিযুক্ত ইয়াছিন তরুণীকে জোরপূর্বক কোলে করে নিকটস্থ নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের দ্বিতীয় তলায় নিয়ে যান এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা চালান বলে ভুক্তভোগীর অভিযোগ।

তরুণীর চিৎকার শুনে আশপাশের পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা অভিযুক্ত ইয়াছিনকে হাতেনাতে আটক করেন। আটক অবস্থায় তিনি প্রেমিক যুগলকে মারধর ও টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন বলে উপস্থিত ব্যক্তিরা জানান।

পরে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী জড়ো হয়ে পড়ে। স্থানীয়রা ভুক্তভোগী যুগলকে নিরাপদে একটি অটোরিকশায় তুলে দেন। তবে এ সুযোগে অভিযুক্ত ইয়াছিন হঠাৎ দৌড়ে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ