1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু আর নেই, এলাকায় শোকের ছায়া যৌতুক চাওয়ার অভিযোগ জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর রাহি স্পিডবোটের যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস মেহেন্দিগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ ড্রেজার ব্যবসা,ইউএনও’র অভিযানের পর জিডির স্বাক্ষীর ওপর হামলা মেহেন্দিগঞ্জে সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত! লঞ্চ ভাড়া বাড়ল ঢাকা মেহেন্দিগঞ্জ রুটে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪৩ Time View

ক্রিকেট মাঠে অসংখ্য লড়াই ও নেতৃত্বগুণের জন্য কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রাজনীতিতেও সক্রিয় ছিলেন এ তারকা।

 

তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর লোকচক্ষুর আড়ালে আছেন তিনি।

 

মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না বলে অনুরোধ করেছেন অভিমানী মাশরাফি- সম্প্রতি এমনটিই জানিয়েছেন তার বাবা গোলাম মুর্তজা।

 

তিনি বলেন, ভালো নেই মাশরাফিরা। এক ধরনের জেলখানায় অন্তরিন আছে ২ বছরের মতো।

 

 

 

মাশরাফির জীবন এখন আর কোনো জীবন নেই। কথা হয়, খুব কম কথা হয়। সেই হাসিখুশি মাশরাফি আর নেই। সে খুব আঘাত পেয়েছে।

 

একটা কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছি। মাশরাফি বলেছে, আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না।

 

পরিবারের আয় রোজগার নিয়ে গোলাম মুর্তজা বলেন, খুবই করুণ অবস্থা। একেবারে পথের ফকির বলতে গেলে। আমাদের তো নগদ টাকা-পয়সা নাইও, ছিলও না।

 

টুকটাক করেই চলে। আমরা ধানাই-পানাই, ধান্দাবাজি করে খাওয়া কোনোদিন করিনি। পছন্দও করি না। কেউ বলতে পারবে না কোনোকিছুর সঙ্গে আমরা জড়িত। না আমি, তার ছেলে তো একেবারেই না, আমার পরিবারের কেউ না, কেউ না। আমাদের জমি-জমা আছে, খামার আছে এগুলো করে খাই।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ