1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে ঈদ ও রোজা পালন করা জায়েজ ফতোয়া দিয়ে বিপাকে ঈমাম। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে ঈদ ও রোজা পালন করা জায়েজ ফতোয়া দিয়ে বিপাকে ঈমাম।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৮৪২ Time View

স্টাফ রিপোর্টার ।।
মেহেন্দিগঞ্জ পৌরসভার বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদ এর ঈমামের ফতোয়া নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঈমামের ফতোয়াটি সমাজের প্রচলিত রীতিনীতি, ধর্মীয় মূল্যবোধ, বা মানুষের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন মুসল্লীরা। এছাড়া, ফতোয়ার ভাষা, প্রয়োগের পদ্ধতি, বা ফতোয়া প্রদানকারীর যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠলে ক্ষোভের সৃষ্টি হয়েছে আরো।

এই ফতোয়াটি দেন ওই মসজিদের ঈমাম ও পাতারহাট সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন। তার ফতোয়াটি হলো সৌদি আরব এর সাথে মিল রেখে বাংলাদেশে ঈদ ও রোজা পালন করা জায়েজ। ঈদুল আজহার আগের দিন জুমার খুতবায় এই ফতোয়াটি দেন তিনি। এ নিয়ে মুসল্লিদের মধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি হয় । একপর্যায়ে ঈদের দিন সকালে তিনি তার ফতোয়াটি সঠিক দাবী করে একটা স্ট্যাম্পে লিখিত দেন। সেখানে উল্লেখ করা হয় ফতোয়াটি কেউ খণ্ডাতে পারলে তিনি ঈমামতি ছেড়ে দিবেন। এ বিষয়ে মেহেন্দিগঞ্জের বিশিষ্ট আলেম ওলামা মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম এর শরণাপন্ন হন। পরবর্তীতে থানার ওসি আগামী মঙ্গলবার বিষয়টি নিয়ে আলোকপাত করার দিন ধার্য্য করেন। আলেমদের মতে ফতোয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সাধারণত ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত প্রদানে ব্যবহৃত হয়। ইসলামী শরীয়াহ অনুযায়ী, ফতোয়া হলো এমন একটি সমাধান যা কুরআন, সুন্নাহ (নবী মুহাম্মদের বাণী ও কর্ম) এবং ইজমা (ইসলামী পণ্ডিতদের ঐক্যমত্য) এর ভিত্তিতে প্রদান করা হয়। তবে, ফতোয়া প্রদানের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা উচিত।

ইসলামিক বিধান অনুযায়ী, রোজা ও ঈদ পালনের জন্য স্থানীয়ভাবে চাঁদ দেখা অপরিহার্য।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ