1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লঞ্চ ভাড়া বাড়ল ঢাকা মেহেন্দিগঞ্জ রুটে - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

লঞ্চ ভাড়া বাড়ল ঢাকা মেহেন্দিগঞ্জ রুটে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৩৬ Time View

নিউজ ডেস্ক। দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী নৌযানের যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন নির্ধারিত ভাড়ার হিসাবে ঢাকা-মেহেন্দিগঞ্জ রুটে লঞ্চ ভাড়া ৩০০ টাকা থেকে বেড়ে ৩২৩ টাকা নির্ধারিত হতে পারে কাগজ-কলম এর হিসাব অনুযায়ী। তবে বাস্তবে যাত্রীদের কাছ থেকে ৩৩০ টাকা পর্যন্ত আদায় করা হতে  বলে ধারণা করা হচ্ছে, তবে অনেকে বলছে ৩২৫ টাকা ভাড়া নেওয়াই সমীচীন হবে। আজ থেকেই নতুন এ ভাড়া কার্যকর হচ্ছে।
মঙ্গলবার (৫ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার ঘোষণা করা হয়। জনস্বার্থে পুনর্নির্ধারিত এই ভাড়া গতকাল থেকেই কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ মোতাবেক যাত্রীভাড়া বৃদ্ধি করা হয়েছে।
নতুন হার অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য জনপ্রতি ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে।
এছাড়া সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ইতোমধ্যে সংশ্লিষ্ট সব বিভাগে পাঠানো হয়েছে। একইসঙ্গে এটি বাংলাদেশ গেজেটে প্রকাশ এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোডের নির্দেশনাও দেওয়া হয়েছে।
ভাড়া পুনর্নির্ধারণের এ সিদ্ধান্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং লঞ্চ মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করা হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ